চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফোর্ট স্টুয়ার্টে হামলা, লকডাউন জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফোর্ট স্টুয়ার্টের প্রধান গেটের সামনে মার্কিন সেনা ঘাঁটির সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলার ঘটনায় পুরো ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এই হামলার ঘটনা ঘটে। ঘাঁটিটির অবস্থান জর্জিয়ার আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ঘাঁটির একটি ফেসবুক পোস্টে জানানো হয়, ঘটনাস্থলে একটি হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ পর্যন্ত কতজন আহত বা নিহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার পর ঘাঁটির আশপাশের কয়েকটি স্কুলেও সতর্কতামূলক লকডাউন আরোপ করা হয়েছে।

Banglabid

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে উল্লেখ করে ফোর্ট স্টুয়ার্টের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো বলেন, আমরা এখনও ঘটনাস্থলের পরিস্থিতি মূল্যায়ন করছি এবং বন্দুকধারী এখনো সক্রিয় রয়েছে কিনা, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক ঘটনাটিকে ঘিরে স্থানীয় জনগণ ও সামরিক কমিউনিটির মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সংস্থাগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফোর্ট স্টুয়ার্টলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT