চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’: রাজধানীতে সারাদিনে যা দেখা গেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
ঢাকা শহরে রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাবে সকাল থেকেই নগরজুড়ে যানবাহনের সংকট, ফাঁকা সড়ক, গণপরিবহনে অচলাবস্থা এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্র দেখা গিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লকডাউন’ কর্মসূচির প্রচার শুরু করে দলটির নেতারা। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ এবং ১৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে ‘লকডাউন’ পালনের আহ্বান জানান।

তবে সরকারের পক্ষ থেকে এসব কর্মসূচিকে ‘অবৈধ ও উসকানিমূলক’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীতে তৎপরতা বাড়িয়েছে। সকাল থেকে ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, গুলিস্তান, মগবাজার, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী, উত্তরাসহ প্রায় সব এলাকায় গণপরিবহন ছিল সীমিত। কোথাও বাসের দেখা মেলেনি, কোথাও বা যাত্রীদের দীর্ঘ সারি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

রাজধানীর ট্রাফিক দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা জানান, “আজ মূল সমস্যা যানজট নয়, বরং গাড়ির অভাব। সাধারণ দিনের তুলনায় আজ অন্তত ৬০ শতাংশ কম গণপরিবহন রাস্তায় নেমেছে।” তিনি বলেন, চালক ও হেলপাররা সংঘর্ষ বা ভাঙচুরের আশঙ্কায় গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে দূরপাল্লার বাস চলাচলেও। গাবতলী বাস টার্মিনাল সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই প্রায় ফাঁকা। যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক বাস ছাড়তে পারেনি।

Reneta

গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর বলেন, “আজ যাত্রী অনেক কম। সকাল ৮টার মধ্যে সাধারণত অন্তত ৫টি বাস ছাড়ে, সেখানে মাত্র ২টি বাসে যাত্রী পেয়েছি– দুটোই ফরিদপুরের। বরিশাল, সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী পাইনি।”

সোহাগ পরিবহনের কর্মী সজিব জানান, “যশোরগামী সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী নেই। সকালের দুইটি গাড়ি ছাড়লেও চার-পাঁচজনের বেশি যাত্রী পাইনি।”

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
রাজধানীর প্রবেশপথ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকিং।

রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন বলেন, “যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি।”

রাজধানীর বিভিন্ন স্থানে নীরবতা বিরাজ করলেও মোড়ে মোড়ে ছিল পুলিশ, র‍্যাব ও বিজিবির কড়া উপস্থিতি। কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে সকাল থেকেই তারা টহল জোরদার করেছে।

রাজনৈতিক উত্তেজনার কারণে অফিসগামী কর্মী ও শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়। গভ. ল্যাবরেটরি স্কুলের এক অভিভাবক জানান, “পরিস্থিতি অনিশ্চিত মনে হওয়ায় সন্তানকে স্কুলে পাঠাইনি।” মতিঝিলের ব্যাংক কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, “বাস না পেয়ে পায়ে হেঁটে অফিসে গেছি। সিএনজির ভাড়া দ্বিগুণ নিচ্ছে।”

এদিকে, লকডাউনের ডাকের পর থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিল, টায়ার পোড়ানো ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন জেলায় বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দাবিতে রাজপথে রয়েছে। বিএনপি আনুষ্ঠানিক কর্মসূচি না দিলেও যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

ঢাকার প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালঢাকা লকডাউনলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

আকাশে মেঘের আনাগোনা, সামনে টানা বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT