আন্তর্জাতিক

ফের ক্যারিবীয় জাহাজে মার্কিন সেনাদের হামলা, নিহত ৩

আমেরিকান সেনাদের হামলার ভিডিও, ড্রাগ ট্রাফিকিং কার্টেল ও ন্যাশনালিস্টদের বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলা।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ক্যারিবীয় অঞ্চলে একটি জাহাজে মার্কিন সেনারা আবারও হামলা চালিয়েছে। এতে জাহাজে থাকা কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

রোববার (২ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার গভীর রাতে এক্স-এ এক পোস্টে হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি জাহাজে এই হামলা চালানো হয়েছিল। গোয়েন্দা তথ্য অনুসারে জানা গেছে, তারা অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত।

তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলার সময় জাহাজে তিনজন পুরুষ মাদক-সন্ত্রাসী ছিলেন। তারা তিনজনই নিহত হয়েছেন।

শনিবারের এই হামলার আগে বুধবারের আরেকটি হামলায় চারজন নিহত এবং সোমবার আরও ১৪ জন নিহত হয়েছেন। সেপ্টেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া এই অভিযানে ৬২ জনেরও বেশি মানুষ নিহত এবং ১৪টি নৌকা এবং একটি জাহাজ ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই হামলা মাদক চোরাচালানের অভিযোগে করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে জনসাধারণের কাছে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

সমালোচকরা এই হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শুক্রবার এক বিবৃতিতে এই হামলাগুলোকে অগ্রহণযোগ্য বলে নিন্দা করেছেন।

ভলকার তুর্ক আরও বলেন, তাদের বিরুদ্ধে অপরাধমূলক আচরণের অভিযোগ যাই হোক না কেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ধরনের হামলা বন্ধ করতে হবে এবং এই নৌকাগুলোতে থাকা মানুষের বিচারবহির্ভূত হত্যা রোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে হবে।

বিষয়:তিনজন নিহত মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…