চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচন করার শর্তে ভেনিজুয়েলার নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জনসমাগমের মধ্যে ভেনিজুয়েলার পতাকা বহন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিজুয়েলায় জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য দেশটির সরকারি এবং বিরোধী দল একটি চুক্তিতে পৌঁছেছে। যারফলে, নির্বাচন ইস্যুতে ভেনিজুয়েলার ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকার দেশটি ২০২৪ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগের জারি করা একটি নতুন সাধারণ লাইসেন্সে ওপেক সদস্য ভেনিজুয়েলাকে অনুমোদন করেছে।

প্রতিবেদনে বলা হয়, পরবর্তী ছয় মাস কোনো সীমাবদ্ধতা ছাড়াই পছন্দমত বাজারে তেল উৎপাদন এবং রফতানি করতে পারবে দেশটি। এছাড়াও জাতীয় সোনার খনির কোম্পানি মিনারভেনের সাথে লেনদেনের অনুমতি দিয়ে একটি পৃথক লাইসেন্স দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

Banglabid

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মুখে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছে ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল। কিন্তু শীর্ষ এক রাজনৈতিক নেতাসহ বিরোধী দলের কয়েকজন সদস্যের প্রার্থী হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়নি নিকোলা মাদুরোর সরকার। আগামী বছরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রাতে প্রেসিডেন্ট মাদুরোকে নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধীদের অন্তর্ভুক্ত করায় স্বাগত জানিয়েছেন। ব্লিঙ্কেন জানিয়েছেন, ওয়াশিংটন আশা করে যে ভেনেজুয়েলা সরকার রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং অন্যায়ভাবে আটক মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়া শুরু করবে। এছাড়াও নভেম্বরের শেষের দিকে সমস্ত প্রার্থীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘নিকোলা মাদুরো যদি এমন পদক্ষেপ (গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন দেওয়া) না নেন, তবে যেকোনো সময় এই সুবিধা তুলে নেওয়া হবে।’

Reneta

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে দেশটিতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং বিরোধীদের দমন-পীড়নের শঙ্কা ব্যাপারে সন্দেহ জানিয়ে ওপেক-এর সদস্য রাষ্ট্র ভেনেজুয়েলার তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে সংকটময় অর্থনৈতিক অবস্থায় থাকা দক্ষিণ আমেরিকার দেশটির সরকার ও বিরোধী দল এই নিষেধাজ্ঞা এড়াতে কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছে। ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনিজুয়েলাভেনিজুয়েলায় জাতীয় ২০২৪যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT