আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র মিয়ানমারের নাগরিকদের জন্য অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করেছে

U.S. Department of Homeland Security emblem with eagle and shield. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিয়ানমারের নাগরিকদের জন্য অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করেছে। সোমবার ২৪ নভেম্বর, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

মিয়ানমারের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের পরিস্থিতি পর্যালোচনা এবং যথাযথ মার্কিন সরকারি সংস্থার সাথে পরামর্শ করার পর, (স্বরাষ্ট্র নিরাপত্তা) সচিব সিদ্ধান্ত নিয়েছেন যে বার্মা আর অস্থায়ী সুরক্ষিত মর্যাদার পদবী অর্জনের শর্ত পূরণ করছে না। ৬০ দিনের মধ্যে এই পদবী বাতিল কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারনা মতে, বর্তমানে টিপিএস পদবী গ্রহণের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিয়ানমারের প্রায় ৪,০০০ মানুষ রয়েছেন।

ট্রাম্পের ডেমোক্র্যাটিক পূর্বসূরী জো বাইডেনের প্রশাসনের অধীনে মিয়ানমারের জন্য টিপিএস মর্যাদা ২৬ মে, ২০২৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৮ মাসের জন্য বাড়ানো হয়েছিল। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট ট্রাম্প, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে তার অভিবাসন বিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য টিপিএস বাতিল করেছেন।

বিষয়:মার্কিন যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…