আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সরবরাহ শুরু করেছে।

রোববার (১৩ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে বলেন, তিনি নেটোর সাথে একটি চুক্তিতে পৌঁছেছেন, যার ফলে ইউক্রেন জোটের মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।

যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিল যখন গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। রাশিয়ার বিমান হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করে বলেন, অস্ত্র সরবরাহ বন্ধ হয়ে গেলে তা ইউক্রেনের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে।

তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বাড়ছে।

 

 

বিষয়:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…