আন্তর্জাতিক

কোভিড আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ছবি, তিনি কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এখনও করোনায় সংক্রমিত হননি।

হোয়াইট হাউস জানিয়েছে, গতকাল (৪ সেপ্টেম্বর) সোমবার স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্ত ৭২ বছর বয়সী জিল বাইডেনের শরীরে মৃদু উপসর্গ আছে। তবে এই প্রথম নয়, এর এক বছর আগেও জিল বাইডেনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

একই দিনে ৮০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, এখনও করোনায় সংক্রমিত হননি তিনি। তার শরীরে কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

হোয়াইট হাউস জানায়,  জো বাইডেন নিয়মিত পরীক্ষা চালিয়ে যাবেন এবং উপসর্গগুলো পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনা সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির পরিমাণও বেড়েছে।

বিষয়:কোভিড-১৯ জিল বাইডেন জো বাইডেন মার্কিন ফাস্ট লেডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…