বাংলাদেশ

অবৈধ অভিবাসনের সম্ভাব্য শাস্তির ধরণ জানালো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের চেষ্টা করলে শাস্তি ও ভিসা প্রভাবিত হবে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- মার্কিন দূতাবাস

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবৈধ অভিবাসনের ফলে সম্ভাব‌্য কি ধরনের শা‌স্তি হতে পারে সে বিষয়ে জা‌নিয়েছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। এক্ষেত্রে জেল, নির্বাসন এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতার কথা জানানো হয়েছে।

রোববার ১৭ আগস্ট মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে অবৈধ অভিবাসন সংক্রান্ত এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অবৈধ অভিবাসন একটি গুরুতর অপরাধ, যার ফলাফল হতে পারে আটক, নির্বাসন এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা।

ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এই যাত্রা আপনাকে জেলখানায় নিয়ে যেতে পারে কিংবা আপনার রেকর্ডে স্থায়ী দাগ রেখে আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখানে ফিরিয়ে দিতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

বিষয়:অভিবাসন মার্কিন দূতাবাস শাস্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…