চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A

বিশ্বের সকল দেশ এখন নজর রাখছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। শেষ মুহূর্তের জরিপ বলছে, নির্বাচনের মাঠে হ্যারিসের চেয়ে এগিয়ে আছে ট্রাম্প। বিশেষ করে সাতটি সুইং স্টেটে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

সোমবার (৪ নভেম্বর) নির্বাচনের একদিন আগে অত্যাসিন্তেল জরিপের তথ্য দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই রাজ্যগুলোতে করা জরিপে অংশ নিয়েছেন দুই হাজার ৫০০ ভোটার। যাদের মধ্যে নারী ভোটারের সংখ্যাটা বেশি। জরিপে অংশ নেয়া ভোটারদের প্রায় ৪৯ শতাংশ প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। যা কমলা হ্যারিসের চেয়ে এক দশমিক আট শতাংশ বেশি।

নভেম্বরের প্রথম দুই দিন অর্থ্যাৎ ১ এবং ২ তারিখ এই জরিপ অনুষ্ঠিত হয়। মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তে সবার নজর এই ব্যাটেল স্টেটগুলোর দিকে। এই স্টেটগুলোই নির্ধারণ করে দিবে মার্কিন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে।

সুইং স্টেটের আরেকটি জরিপ বলছে, এই স্টেটগুলোর ‘অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা’সহ সবকটিতে রিপাবলিকান মনোনীত প্রার্থী এগিয়ে রয়েছে।

অ্যারিজোনায় ট্রাম্প তার বিস্তৃত ব্যবধান ধরে রেখেছেন। তিনি হ্যারিসের চেয়ে ৫১ দশমিক ৯ শতাংশ থেকে ৪৫ দশমিক এক শতাংশ এগিয়ে।

Reneta

নেভাদায় দেখা যাচ্ছে, ট্রাম্প ৫১ দশমিক ৪ শতাংশ সমর্থন নিয়ে হ্যারিসের চেয়ে এগিয়ে রয়েছেন। যেখানে হ্যারিসের সমর্থন ৪৫ দশমিক ৯ শতাংশ। আর উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের সমর্থন ৫০ দশমিক ৪ শতাংশ, যেকানে হ্যারিসের সমর্থন ৪৬ দশমিক ৮ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪সুইং স্টেটসুইং স্টেটে এগিয়ে ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT