অন্যান্য খেলা

১৮তে গ্র্যান্ডমাস্টার, ২৯ বছরে মারা গেলেন

অনূর্ধ্ব-১২ বিশ্বচ্যাম্পিয়ন ড্যানিয়েল গ্র্যান্ডমাস্টার হন ১৮ বর্ষে

একজন পুরুষ খেলোয়াড় চেস বোর্ডের সামনে মনোযোগ দিয়ে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেস খেলোয়াড়ের মনোযোগী মুখাবয়ব, কালো ও সাদা চেস বোর্ডের সামনে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৯ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের দাবাড়ু ড্যানিয়েল নারুদেস্কি। ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া তারকার আকস্মিক মৃত্যুর খবর জানিয়েছে পরিবার।

নারুদেস্কির পরিবার তার ক্লাবের বরাতে শার্লোটে চেস সেন্টারে দেয়া বিবৃতিতে বলেছে, ‘নারুদেস্কির মৃত্যুর সংবাদটি দেয়া আমাদের কাছে বেশ দুঃখের। সেটাই জানাচ্ছি।’

‘ড্যানিয়েল একজন প্রতিভাবান দাবাড়ু, ধারাভাষ্যকার এবং শিক্ষক ছিলেন। এই গোষ্ঠীর একজন সদস্যও।’

নারুদেস্কি ক্যারিয়ারের ১৯ বছর পর্যন্ত বিশ্বর‍্যাঙ্কিংয়ে ২০০এর মধ্যে ছিলেন। পরে সেরা ২৫এ থেকেছেন। সবশেষ চলতি বছরের আগস্টে ন্যাশনাল ব্রিটজ চ্যাম্পিয়নশিপ জিতেছেন ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার তকমা পাওয়া তারকা।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…