ভারতকে জ্যাভলিন ক্ষেপণাস্ত্রসহ যেসব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভারতকে ৯২.৮ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, এক্সক্যালিবার গোলাবারুদ ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, এ অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভারতকে ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে।
বিক্রির প্যাকেজে রয়েছে ২৫টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং ২১৬টি এক্সক্যালিবার গোলাবারুদ।
ডিএসসিএ নিশ্চিত করেছে, এই বিক্রি অঞ্চলগত ভারসাম্য পরিবর্তন করবে না এবং ভারতের নিরাপত্তা সক্ষমতা বাড়াবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






