চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনের জ্বালানি গ্রিড সংস্কারের মার্কিন সহায়তা বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পর এবার দেশটিতে জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

শনিবার (১ মার্চ) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে পররাষ্ট্র দপ্তর ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এই উদ্যোগটি বন্ধ করে দিয়েছে।

এতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণ থেকে ইউক্রেনের জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে কয়েকশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংস্থাটি। এবার সেই বিনিয়োগ বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন মিশনে কর্মরত দুই ইউএসএআইডি কর্মকর্তা।

জ্বালানি গ্রিডগুলোতে হামলার কারণে ইউক্রেনের কিছু অঞ্চলে রাতারাতি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তিন বছরের যুদ্ধের সময় দেশটির সিস্টেমগুলো প্রায় বন্ধ হয়ে গেছে।

ইউক্রেন মিশনের সাথে জড়িত একজন ইউএসএআইডি কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই সীদ্ধান্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার প্রভাব বলা যেতে পারে। এছাড়া এটি রাশিয়াকে ইঙ্গিত দেয় যে আমরা ইউক্রেনের বিষয়ে চিন্তা করি না। তাছাড়া অতীত বিনিয়োগ সম্পর্কেও চিন্তা করি না।

কর্মকর্তা আরও বলেন, রাশিয়া ইউক্রেনে দ্বিমুখী যুদ্ধ চলছে। একটি সামরিক যুদ্ধ, আর অন্যটি অর্থনৈতিক যুদ্ধ। রাশিয়া অর্থনীতিকে ভেঙে ফেলার চেষ্টা করছে, কিন্তু ইউএসএআইডি এটিকে স্থিতিশীল করতে সাহায্য করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। আমরা ইউক্রেনীয় সরকারকে একটি সামষ্টিক অর্থনৈতিক সংকট এড়াতে প্রচুর পরিমাণে সহায়তা প্রদান করেছি।

Reneta

এদিকে ইউক্রেন জ্বালানি নিরাপত্তা প্রকল্প শেষ করার পাশাপাশি ইউএসএআইডি ইউক্রেনে তার কর্মকর্তাদের উপস্থিতি নাটকীয়ভাবে কমে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনইউক্রেন-রাশিয়াইউক্রেনে মার্কিন সহায়তা বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত

জুন ১১, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বিশেষ বৃত্তি’র অর্থ প্রদান শুরু

জুন ১১, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT