চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ফের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের পরবর্তী দফার এই বৈঠক পাকিস্তানে অনুষ্ঠিত হবে। 

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা, দেশটির জব্দকৃত সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দেশটির পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে সমঝোতা স্মারক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে।

ট্যাগ: আলোচনাইরানপাকিস্তানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পরবর্তী

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

পরবর্তী
ছবি: সংগৃহীত

আজও খামেনিকে শ্রদ্ধা জানাতে জনতার ঢল, সপ্তাহব্যাপী কর্মসূচিতে কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT