বাংলাদেশ

রাজনৈতিক সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের দূতাবাসের শোক ও সমবেদনা প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে ঢাকায় নিহত ও আহতদের জন্য শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নয়াপল্টনে বিএনপির সমাবেশে নিহত ও আহতের ঘটনায় সমবেদনা জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস- ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত এই উদ্বেগ প্রকাশ করেছেন।

পিটার হাস বলেছেন: আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন। আমরা আইনের শাসনকে সম্মান করা এবং সহিংসতা, হয়রানি ও ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন: আমরা সরকারি কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলো তদন্ত, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে উৎসাহিত করি।

বিষয়:পিটার হাস পুলিশ-বিএনপি সংঘর্ষ মার্কিন রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…