চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ মিনিটে উর্বশীর পারিশ্রমিক ৩ কোটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

২০১৩ সালে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। যদিও এত বছর পেরিয়ে গেলেও তার ক্যারিয়ারে হিটের সংখ্যা নেই বললেই চলে। তবে এবার এক মিনিটের পারফরর্মেন্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে রীতিমত তাক লাগিয়ে দিলেন এই অভিনেত্রী। 

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, বোয়াপতি শ্রীনু ও রাম পোথিনেনি অভিনীত পরবর্তী তেলেগু সিনেমা ‘স্কন্দ’। যেই সিনেমাটির একটি আইটেম গানে দেখা যাবে উর্বশীকে। সিনেমাটিতে ৩ মিনিট পারফর্মেন্স করবেন এই অভিনেত্রী। আর এজন্যই ৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি!

সম্প্রতি একটি অনুষ্ঠানে উর্বশীকে প্রশ্ন করা হয়, আপনি এক মিনিটের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। যার জবাবে উর্বশী বলেন,  ‘এটা খুবই ভালো ব্যাপার। যেকোনো অভিনেত্রী বা অভিনেতা নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে আসেন, তারা যেন এই দিনটা দেখতে পান।’

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের তালিকার শুরুতেই রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের নাম।  যার পরেই তালিকায় রয়েছেন সামান্থা রুথ প্রভু, নয়নতারা, আলিয়া ভাটের মতো অভিনেত্রীরা। তবে এবার তাদেরও ছাপিয়ে যাচ্ছেন উর্বশী!

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

সূত্র: কইমই 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইটেম গানউর্বশী রাউতেলাপারিশ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬

ভিনিসিয়াস জুনিয়রে চোখ আর্সেনালের

জুলাই ২৬, ২০২৬

পুরুষ খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে আহত নারী রেফারি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT