জনপদ

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু

ছবি সংগৃহীত

গ্যাসের চাপ স্বল্পতা সত্ত্বেও যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

গত মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে কারখানাটির উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

কারখানা সূত্রে জানা গেছে, বর্তমানে গ্যাসের চাপ কম থাকায় প্রায় ৭৫ শতাংশ সক্ষমতায় ইউরিয়া উৎপাদন হচ্ছে। গ্যাসের চাপ বাড়লে ধীরে ধীরে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে নেওয়া হবে।

যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক জানান, গ্যাসের চাপ স্বল্পতার ঝুঁকি মাথায় রেখেই উৎপাদন শুরু করা হয়েছে। তিনি বলেন, কৃষি মৌসুমের সার চাহিদা বিবেচনায় রেখে সীমিত পরিসরে হলেও কারখানাটি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে গ্যাসের চাপ ৮ কেজিতে নেমে আসায় কারখানার বুস্টার ট্রিপ হয়ে যায়। এতে নিরাপত্তাজনিত কারণে ইউরিয়া উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছিল।

বিষয়:যমুনা সার কারখানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…