চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকের দুধে ইউরেনিয়াম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিহারে মায়ের বুকের দুধে ইউরেনিয়াম পাওয়া গেছে। এ নিয়ে পুরো ভারতে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এতে দুশ্চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) সদস্য ও পরমাণু বিজ্ঞানী ড. দিনেশ কে আসওয়াল।

রোববার ২৩ নভেম্বর, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু বিজ্ঞানী ড. দিনেশ কে আসওয়াল থেকে তথ্যটি জানা যায়।

দিনেশ কে আসওয়াল বলেছেন, গবেষণায় যে মাত্রার ইউরেনিয়াম পাওয়া গেছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত মাত্রার তুলনায় অনেক কম ও জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি করবে না।

পাটনা মহাবীর ক্যানসার সংস্থা ও গবেষণাকেন্দ্র, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ও দিল্লির এইমস এই তিন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বিহারে এই গবেষণা করেন। ‘সায়েন্টিফিক রিপোর্টস’এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিহারের মায়ের বুকের দুধের নমুনায় সর্বোচ্চ ৫ পিপিবি (পার্টস পার বিলিয়ন) ইউরেনিয়াম পাওয়া গেছে।

গবেষণার সহলেখক ও দিল্লি এইমসের ড. অশোক শর্মা বার্তা সংস্থা এএনআই-কে বলেন, ৪০ জন স্তন্যদানকারী মায়ের দুধ পরীক্ষা করা হয় ও সব নমুনাতেই ইউরেনিয়াম (ইউ-২৩৮) পাওয়া গেছে। যদিও ৭০ শতাংশ শিশুর ক্ষেত্রে সম্ভাব্য নন-কার্সিনোজেনিক ঝুঁকি দেখা গেছে। বাস্তবে এর প্রভাব খুবই কম হওয়ার কথা, কারণ এই মাত্রা অনুমোদিত সীমার নিচে।

দীর্ঘমেয়াদি ইউরেনিয়ামের সংস্পর্শ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তবে ড. শর্মা জানান, বিহারের গবেষণার ফল অনুযায়ী বাস্তব ক্ষতির ঝুঁকি কম ও মায়েদের অবশ্যই শিশুকে বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।

Reneta

ড. আসওয়াল আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মায়েরা নিশ্চিন্তে শিশুকে দুধ খাওয়াতে পারবেন। তিনি জানান, পানিতে ইউরেনিয়ামের ডব্লিউএইচও নিরাপদ সীমা ৩০ পিপিবি। যা বিহারের নমুনায় পাওয়া মাত্রার ছয় গুণ। স্বাভাবিকভাবে পৃথিবীর মাটিতে অতি ক্ষুদ্র মাত্রায় ইউরেনিয়াম থাকে। এছাড়া মায়েরা যে ইউরেনিয়াম গ্রহণ করেন, তার বেশিরভাগই প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়, বুকের দুধে পৌঁছে মাত্র সামান্য অংশ।

গবেষণায় যা বলছে

বিহারের মহাবীর ক্যানসার সংস্থা ও গবেষণাকেন্দ্রের গবেষক, ড. অরুণ কুমার। তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়াম দূষণ দেশের বিভিন্ন অঞ্চলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করেছে। ভারতে ১৮টি রাজ্যের ১৫১টি জেলায় ভূগর্ভস্থ পানিতে ইউরেনিয়াম দূষণের খবর পাওয়া গেছে।

গবেষণা তথ্যে বলা হয়, মায়েদের দুধে ইউরেনিয়াম দূষণের মাত্রা ও ওই দুধ পান করা শিশুদের শরীরে সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা ছিল গবেষণার মূল লক্ষ্য। এজন্য বিহারের বিভিন্ন জেলার ৪০ জন মাকে বিচ্ছিন্নভাবে বেছে নেওয়া হয়। লিখিত সম্মতি নিয়ে তাদের নমুনা সংগ্রহের পর ইউ-২৩৮ পরীক্ষা করা হয়।

এতে বলা হয়েছে, বুকের দুধে ইউরেনিয়াম এক্সপোজারের সম্ভাব্য ঝুঁকি শিশুদের ক্ষেত্রে বেশি, কারণ শিশুর দেহে ইউরেনিয়াম নিষ্কাশন প্রক্রিয়া সীমিত। সব নমুনাতেই ইউ-২৩৮ পাওয়া গেছে, যা শিশুদের জন্য সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় দেখা গেছে, মায়ের বুকের ইউরেনিয়ামের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেশি।

রিপোর্টে আরও বলা হয়েছে, এসব অঞ্চলে ব্যাপকভাবে ইউরেনিয়াম এক্সপোজার বায়ো মনিটরিং জরুরি।

বৈজ্ঞানিক ও প্রাসঙ্গিক ব্যাখ্যা

বিশ্বব্যাপী মায়ের দুধকে নবজাতকের স্বাস্থ্যের জন্য ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে বিবেচনা করা হয়। ডব্লিউএইচও ও ইউনিসেফ ছয় মাস পর্যন্ত শুধু বুকের দুধ ও দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত বুকের দুধ খাওয়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

এই গবেষণায় যে রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে, তা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডের অনেক নিচে।

কেন এটি গুরুত্বপূর্ণ

গবেষণার ফলাফল ভুলভাবে ব্যাখ্যা হলে জনমনে অযথা আতঙ্ক তৈরি হয়। তাই ভুল ধারণা ঠেকাতে ড. আসওয়ালের বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বুকের দুধ খাওয়ানো শুধু পুষ্টির বিষয় নয়, এটা জনস্বাস্থ্যের অপরিহার্য অংশ। ভুল ধারণার কারণে দুধ খাওয়ানো বন্ধ হলে মা-শিশু দুজনেরই ক্ষতি হবে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, মায়ের বুকের দুধের অগণিত উপকারিতা সামান্য পরিবেশগত এক্সপোজারের ঝুঁকির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বুকের দুধ খাওয়ালে শিশুর সংক্রমণ, স্থূলতা ও ভবিষ্যতের দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে, পাশাপাশি মায়েদের স্তন ও ডিম্বাশয় ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরেনিয়াম পাওয়া গেছেজাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষবিশ্ব স্বাস্থ্য সংস্থামায়ের বুকের দুধে
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT