চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

আজহার হেরা আজহার হেরা
২:৪৫ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২৫
- সেমি লিড, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়ি সরকারি স্কুলের সামনে শিশুদের চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের অস্তিন ত্রিপুরা নামে এক কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হন।

Banglabid

ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফ এর একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। পূর্ব থেকে সুযোগের সন্ধানে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফ কর্মী নিহতখাগড়াছড়িদুর্বৃত্তের গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT