বাংলাদেশ

উপজেলা নির্বাচন পাকিস্তানের মতো অংশগ্রহণমূলক হবে: সিইসি

সিইসি মাহবুব তালুকদার গণমাধ্যমের সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা নির্বাচন নিয়ে সিইসি মাহবুব তালুকদার গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপজেলা নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রতীকে না করে উন্মুক্ত করে দেওয়ার কারণে পাকিস্তানের মতো অংশগ্রহণমূলক ভোট হবে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ৭ জানুয়ারির ভোটে বিএনপিসহ অন্য দলগুলো অংশ নিলে ভোটার উপস্থিতি বেশি হতো।

নির্বাচন কমিশন গত সপ্তাহে জানিয়েছে, চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপ ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশের ৪৮৩টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী রয়েছে।

বিষয়:উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…