চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেবো না: নির্বাচন কমিশনার

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১১:১৯ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
জনপদ, দিনাজপুর
A A
নির্বাচন কমিশনারের ছবি, বাংলাদেশ নির্বাচন প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কাউকে ছাড় দেবো না। আমরা কাউকে চিনি না। আমরা চিনি সুষ্ঠু নির্বাচন। আর কেউ যদি সুষ্ঠু নির্বাচনে ব্যতিক্রম ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (২৫ মে) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ও নির্বাচন কার্যালয়ের বাস্তবায়নে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি কোন সাংসদ বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করেন, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন কমিশনকে দুর্বল ভেবে কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না।’

এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ট্যাগ: অবাধ ও সুষ্ঠু নির্বাচনউপজেলা পরিষদ নির্বাচন ২০২৪নির্বাচন কমিশনার রাশেদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রকে একাই ধসিয়ে দিলেন মোস্তাফিজ

পরবর্তী

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়া জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

অটোরিকশা চালককে গলা কেটে হত্যার ঘটনাস্থলে লোকজন ও পুলিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT