চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন প্রভাবিত করার অভিযোগে ২৩ লাখ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

আখতারুজ্জামান আখতারুজ্জামান
১২:০৫ অপরাহ্ণ ০৭, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A
চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন গ্রেপ্তার, ২৩ লাখ টাকা জব্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে প্রায় ২৩ লাখ টাকাসহ বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সাথে তার সহযোগী ১১ জনকেও গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার ৭ মে ভোর রাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে সুজানগর উপজেলার চর ভবানিপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের টহল টিমের সদস্যরা।

মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় শাহীনের কাছ থেকে দুটি ব্যাগ ভর্তি প্রায় ২২ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়। টাকাস চেয়ারম্যান শাহীনের একটি গাড়িও জব্দ করা হয়।

Banglabid

র‍্যাব কর্মকর্তা বলেন, টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন শাহিনুজ্জামান শাহীন। এদিকে শাহীনের গ্রেপ্তারের খবরের পর পরই তার সমর্থকরা সুজানগর থানার সামনে অবস্থান নেয় এবং তার মুক্তির দাবি জানান।

আগামীকাল বুধবার ৮ মে পাবনার সুজানগর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আনারস প্রতীকের শাহীনুজ্জামান শাহীনের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা চেয়ারম্যান প্রার্থীগ্রেপ্তারনির্বাচন প্রভাবিতপাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT