অর্থনীতি

বিকাশ পেমেন্টে হোটেল-রিসোর্ট বুকিংয়ে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়

বিকাশ পেমেন্টে হোটেল ও রিসোর্ট বুকিংয়ে ৬০% পর্যন্ত ছাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ মানের হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিকাশ পেমেন্টে বিশেষ ছাড়ের বিজ্ঞাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিয়জনদের সাথে কিংবা নিজের মতো করে ছুটি কাটাতে হোটেল ও রিসোর্ট বুকিংয়ে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কক্সবাজারের নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, জল তরঙ্গ, হোটেল দ্য কক্স টুডে এবং বগুড়ার মোমো ইন-এ এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

কক্সবাজারের সিগাল হোটেলে গ্রাহকরা এই সুবিধা পাবেন ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত। এছাড়া ঢাকার অদূরে সারাহ রিসোর্টে ৩০ জুলাই পর্যন্ত বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ৭৫০ টাকা ক্যাশব্যাক।

ক্যাম্পেইন চলাকালিন বিকাশ পেমেন্টে হোটেল কক্স টুডেতে ৬০ শতাংশ, জল তরঙ্গে রবি-বুধবার ৫৫ শতাংশ, বৃহস্পতি-শনিবার ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। মোমো ইনে ৫০ শতাংশ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্টে রবি-বৃহস্পতিবার ২০ শতাংশ এবং সিগাল হোটেলে ৫০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন ভ্রমণ পিপাসুরা।

বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্টে করে এই অফারগুলো নিতে পারেন গ্রাহকরা।

বিকাশের ওয়েবসাইট https://www.bkash.com/page/reward-holidays ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আরো বিস্তারিত জানা যাবে এই ক্যাম্পেইন সম্পর্কে।

বিষয়:বিকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…