জনপদ

পটুয়াখালীতে নিখোঁজের চার দিন পর ইউপি সদস্য উদ্ধার

নিখোঁজের চার দিন পর ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার, পটুয়াখালী।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর সদর উপজেলায় চার দিন ধরে নিখোঁজ থাকার পর ইউপি সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি নিখোঁজ ছিলেন বা তার সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

শুক্রবার (৮ মে) রাতে তাকে জেলার অন্য একটি ইউনিয়ন থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শহিদুল ইসলাম জোমাদ্দার (৩৭) সদর উপজেলার লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই এলাকার রুহুল আমিন জোমাদ্দারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত ৫ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহিদুল বাড়ি থেকে বের হয়ে পটুয়াখালী-লোহালিয়া সড়কের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এই ঘটনায় পরদিন তার মামা মো. সোহরাব হোসেন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই শহিদুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিষয়:ইউপি সদস্য উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…