চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৪:৫২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
স্কুল ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে একজন নারী আহত, উত্তেজনা ছড়িয়ে পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

রোববার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাও আলহাজ্ব ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই হত্যার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেন। এতে অপরপ্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে তাকে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যায় নূর মোহাম্মদ।

পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির  নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্য ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি চেয়ারম্যানইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাগুলি করে হত্যাপাঁচগাও ইউনিয়নমুন্সিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT