চুয়াডাঙ্গা

মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

চাপাতি দিয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ছবি, আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটরসাইকেলে এসে চাপাতি দিয়ে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, আহত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনের (৬৫) ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।

রক্তাক্ত অবস্থায় সোহরাব হোসেনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন আলার মোড়ে চা খেয়ে রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় অন্য চলন্ত মোটরসাইকেলে থাকা মাক্স পরিহিত দুই দুর্বৃত্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁনের পিঠে একটি ধারালো অস্ত্রের আঘাত করেছে দুর্বত্তরা। যশোরে রেফার্ড করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিষয়:দুর্বৃত্তের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…