চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ’ বইয়ের মোড়ক উন্মোচিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৬
শিল্প সাহিত্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তরুণদের চিন্তা, অভিজ্ঞতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে ‘একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ’ বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির টিচার্স লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়৷

এতে উপস্থিত ছিলেন বইয়ের লেখক ও সম্পাদকবৃন্দ৷ বইটি সম্পাদিত হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ‘গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং’ এবং ‘বাংলাদেশ গবেষণা সংসদ’ এর যৌথ উদ্যোগে।

Banglabid

বাংলাদেশ গবেষণা সংসদের পরিচালক এবং বইয়ের অন্যতম সম্পাদক সাইফুল্লাহ সাদেক এর সঞ্চালনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী শাকিল মালিক৷ বইটির মূল ধারণা শাকিল মালিকের৷ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল মাস্টার ট্রেইনার মোহাম্মদ আকবর হোসাইন, উন্নয়ন এক্সপার্ট মোশাররফ তানসেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর ড. কনক মনিরুল ইসলাম, বইয়ের অন্যতম সম্পাদক মোঃ জিল্লুর রহমান সিদ্দিকি, ঢাকা বিশ্ববিদ্যালয় কারাসের সিনিয়র রিসার্চ ফেলো এবং ঢাবি গবেষণা সংসদের গবেষণা পরিচালক কাজী সামিও শীশ, গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং এর গ্লোবাল এডভাইজার রাদিয়া তানিম, শিল্পী রেজা হক এবং বইটির প্রকাশনা প্রতিষ্ঠান স্বপ্ন’৭১ এর প্রকাশক,  কবি ও সাংবাদিক আবু সাঈদ সুরুজ প্রমুখ৷

বইয়ের উদ্যোগ বিষয়ে লেখক ও সম্পাদকবৃন্দ জানান, তরুণদের মধ্যে চিন্তা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কোনো অভাব নেই। তারা মাঠপর্যায়ে কাজ করছে, নানামুখী উদ্যোগ নিচ্ছে এবং সময়ের সংকটগুলো প্রত্যক্ষ করছে। দেশ ও সমাজ বিনির্মাণে নানাভাবে ভূমিকা রাখছে। কিন্তু এই অভিজ্ঞতাগুলো গবেষণাভিত্তিক লেখা ও প্রকাশনার মাধ্যমে দৃশ্যমান করার সুযোগ খুবই সীমিত। ফলে তরুণদের কণ্ঠ নীতিনির্ধারণ, একাডেমিক আলোচনা এবং উন্নয়ন ভাবনার মূলধারায় যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই বই সিরিজ সেই শূন্যতা পূরণের একটি কাঠামোবদ্ধ প্রয়াস। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ‘একুশ শতকে তারুণ্য: দেশ উন্নয়নে কর্মপন্থা ও পদক্ষেপ’ গ্রন্থটির সংযোজন। কর্মসংস্থান, নেতৃত্ব, দক্ষতা, উদ্যোগ, জলবায়ু সংকট, দেশ গঠনে ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতার মতো সময়োপযোগী বিষয়গুলোকে কেন্দ্র করে সম্পাদিত হয়েছে গ্রন্থটি।

১৪টি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পাদিত বইটির সম্পাদনায় রয়েছেন মোঃ সাহিদুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান সিদ্দিকি এবং সাইফুল্লাহ সাদেক। মূল ভাবনায় শাকিল মালিক। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ এবং প্রকাশনায় স্বপ্ন’৭১ প্রকাশন!

Reneta

প্রসঙ্গত, এটি ‘একুশ শতকে তারুণ্য’ সিরিজের পঞ্চম প্রকাশিত বই। এর আগে প্রকাশিত হয়েছে ‘একুশ শতকে তারুণ্য ও নেতৃত্ব’, ‘একুশ শতকে তারুণ্যের দক্ষতা’, একুশ শতকে তারুণ্যের উদ্যোগ’ এবং একুশ শতকে তারুণ্যে ও জলবায়ু সংকট মোকাবিলায় ভূমিকা শীর্ষক বই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশ শতকে তারুণ্যবইয়ের মোড়ক উন্মোচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমিতাভ, শাহরুখ, সালমানদের সঙ্গে কাজ করতে চান স্মিথ

পরবর্তী

সাবেক এমপি ও গায়িকা মমতাজের বাড়ি-জমি ক্রোকের আদেশ

পরবর্তী

সাবেক এমপি ও গায়িকা মমতাজের বাড়ি-জমি ক্রোকের আদেশ

প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ: প্রবাসী কল্যাণ উপদেষ্টা

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT