চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে অপ্রতিরোধ্য এই বাংলা ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
বিনোদন
A A

“অপ্রতিরোধ্য। অতুলনীয়। অবিশ্বাস্য।”- নিজের অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধূমকেতু’র ১৫ দিনের বক্স অফিস আয়ের হিসেব শেয়ার করে এভাবেই বললেন পশ্চিম বঙ্গের তারকা অভিনেতা দেব।

শুক্রবার সকালে নিজের ফেসবুকে ‘ধূমকেতু’র ১৫ দিনের আয় প্রকাশ করেন অভিনেতা ও প্রযোজক দেব। যেখানে তিনি জানান, ‘ধূমকেতু’ ২ সপ্তাহে (১৫ দিন) বক্স অফিসে ঝড় তুলেছে, আয় করেছে এখন পর্যন্ত ২১.৩৬ কোটি রুপি!

দেব এটিকে “বাংলা সিনেমার ইতিহাসে এক রেকর্ড গড়া সাফল্য!” বলে উল্লেখ করেন।

মুক্তির প্রথম দিনে পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব অর্জন করে কৌশিক গাঙ্গুলীর এই ‘ধূমকেতু’। এর পর থেকে চমক দেখিয়েই যাচ্ছে সিনেমাটি।

প্রায় এক দশক ধরে থেমে থাকা ‘ধূমকেতু’ প্রকল্পটি ২০১৫ সালে শুটিং শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবিটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি।

Reneta

রুদ্রণীল ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তীও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌশিক গাঙ্গুলীদেবদেব অধিকারধূমকেতুলিড বিনোদনশুভশ্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT