বিনোদন

চেনা যায় বলিউডের এই তারকাকে?

ছোট মেয়ে হালকা পোশাক ও হেয়ারব্যান্ড পরে ছবি তুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট মেয়ে একটি হালকা রঙের পোশাক ও হেয়ারব্যান্ড পরে ছবি তুলছে, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন বলিউডের উঠতি অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে এবার জানা গেল তার অভিনয়ের শুরুটা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে শুরু নয়, বরং তারও অনেক আগেই।

সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হয়েছে অনন্যা পাণ্ডের ছোটবেলার একটি ভিডিও। যেখানে ছোট্ট অনন্যাকে একটি সুগন্ধীর বিজ্ঞাপনের জন্য অনুশীলন করতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপনে টেবিলের উপর বসে একটি বোতল হাতে অনন্যাকে বলতে শোনা যাচ্ছে, ‘এই বিজ্ঞাপনে আপনাদের স্বাগত। এই বিজ্ঞাপনটি একটি পারফিউমের। এই পারফিউমটি অত্যন্ত সুগন্ধযুক্ত পারফিউম। এটার খুব সুন্দর গন্ধ, এবং এটি একটি পদ্মের গন্ধের মতো।’

এরপরই…ওহ রাইসু বলে বোন রাইসা পাণ্ডেকে ডাকতে শুরু করেন অনন্যা। ভিডিওটি শেষ হওয়ার পর মেয়ের কাণ্ড দেখে ক্যামেরার পিছনে দাঁড়িয়ে থাকা অনন্যা পাণ্ডের মা ভাবনা পাণ্ডে হেসে ফেলেন। বাবা চাঙ্কি পাণ্ডেই উদ্যোগ নিয়ে মেয়ে অনন্যার এই ভিডিওটি শ্যুট করেছিলেন।

ছোটবেলার সেই মুহূর্তটি ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন অনন্যা। যা প্রকাশ্যে আসতেই অনন্যার মা ভাবনা পাণ্ডে থেকে মালাইকা অরোরা, অর্জুন কাপুর, মেহদীপ কাপুর সহ বি-টাউনের অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করেছেন।

 

বিষয়:অনন্যা পাণ্ডে অর্জুন কাপুর বলিউড মালাইকা অরোরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…