চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে হামলার শিকার ইউএনও

এস কে রাসেল এস কে রাসেল
৭:০১ অপরাহ্ণ ০৮, মে ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অবরুদ্ধ পরিবারের জন্য উদ্ধার অভিযান চালাচ্ছেন ইউএনও ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর ওপর হামলার চেষ্টা হয়েছে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে ইএনও’র নিরাপত্তা রক্ষাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে।

আজ সোমবার ৮ মে বেলা ১২ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন যাবত পরিবারটি দেয়ালে দ্বারা অবরুদ্ধ ছিল। সোমবার বেলা ১২ টার দিকে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্মদ সাদিকুর রহমান সবুজ একটি টিম নিয়ে অবরুদ্ধ পরিবারটিকে মুক্ত করতে গেলে স্থানীয় বাসিন্দা আজিজ মিয়া, সাজিদ, জয়নাল, জসিম উদ্দিনের ছেলে অপু তারা দেশীয় অস্ত্র রামদা, বল্লম দিয়ে মারতে আসেন।

Banglabid

মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, দীর্ঘদিনযাবত একটি পরিবার পাশ্ববর্তী লোকদের দেয়ালের কারণে অবরুদ্ধ হয়ে মানবেতর দিন পার করছেন। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ সেই পরিবারটিকে অবরুদ্ধ থেকে মুক্ত করতে গেলে তখন বিক্ষুদ্ধ স্থানীয়রা দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়া আমাদের উদ্ধার করে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

ইউএনও নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য এপিসি জামাল উদ্দিন, আনসার সদস্য আশিক ও ইয়াসিন ইসলাম জানান, একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় অবরুদ্ধ একটি পরিবারকে মুক্ত করতে গেলে ৫-৬ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। তারা আমাদের অবরুদ্ধ করে রাখে।

গাজিরটেক এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, জমি সংক্রান্ত জেরে হুমায়ুন কবীরের সাথে স্থানীয় লোকদের মাঝে বিরোধ সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় লোকজন তার বাড়ির পাশ ঘেঁষে কবরস্থানের জায়গায় ইটের দেওয়াল নির্মাণ করেন। তাতে পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়ে।

Reneta

ভুক্তভোগী হুমায়ুন কবীর বলেন, গত ২৬ মার্চ আমার এলাকার হাজী আরস মিয়া, আজিজ মিয়া, মামুন মিয়া, সহিদ মিয়া, আসাদ মিয়া, সাজিদ মিয়া ও হামিদ মিয়াসহ স্থানীয়রা আমার গাজিরটেক এলাকার মোল্লা পেট্রোল পাম্প সংলগ্ন দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আমাকে আহত করে। আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। এর আগে অভিযুক্তরা আমাকে মিথ্যা মামলায় চুরির অপবাদ দিয়ে জেল খাটিয়ে আনে। আবার তারা একজোট হয়ে আমার বাড়ির সামনে ইটের দেয়াল নির্মাণ করেছে। আমি আমার বাড়িতে যেতে পারি না। আমার এলাকার কিছু মানুষ চক্রান্ত করে আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বাড়িতে গেলে আমাকে তারা মেরে ফেলবে বলে হুমকি দেয়। আমার মা-বউ-সন্তানরা অবরুদ্ধ হয়েছিলেন। আমার বাড়িতে আমার চলাচলের রাস্তা দেয়াল নির্মাণ করে আমার পরিবারকে গৃহবন্দি করে রাখার বিষয়ে আমি প্রশাসনের কাছে বিচার চাই। সেই প্রেক্ষিতে আজ দেয়াল সরাতে গেলে তারা ইউএনও স্যারের উপর হামলার চেষ্টা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের ভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT