কাপ্তাইয়ে অজগর অবমুক্ত

কাপ্তাইয়ে অজগর উদ্ধারকারীরা সেটি নিরাপদে অবমুক্ত করছে, স্থানীয়রা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটি জেলার রিজার্ভবাজার মহসিন কলোনী থেকে উদ্ধার করা প্রায় ১১ফুট লম্বা অজগরকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার অজগর সাপটিকে রাঙ্গামাটি শহর থেকে উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই উপজেলার রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।
রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ আরো জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনি এলাকার একটি বাসায় অজগর থাকার বিষয়টি বনবিভাগকে স্থানীয়রা জানালে আমরা বনবিভাগের পক্ষ থেকে একটি টিম গিয়ে অজগরটি উদ্ধার করে নিয়ে আসি।
পরে সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






