চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, ঢাকার মার্কিন দূতাবাস ফেসবুকে করা এক পোস্টে  এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার এর বৈঠক শেষে দূতাবাসের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলমের সঙ্গে দেখা করে আমরা আনন্দিত। আমরা আমাদের শক্তিশালী বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং এর অন্যান্য দিক নিয়ে আলোচনা করেছি। মার্কিন প্রত্যক্ষ বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা শরণার্থী এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুও আলোচনায় স্থান পেয়েছে।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

আফরিন আখতার সোমবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।  সফরকালে তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। আফরিন আখতার তার সফরকালে ঢাকায় বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ ছাড়াও রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পররাষ্ট্র সচিবযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকি ১২ দিন: এই সমীকরণে আবারও আর্জেন্টিনাই বিশ্বচ্যাম্পিয়ন

মে ৩০, ২০২৬

পর্তুগাল ছাড়ছেন হাজারও অভিবাসী, প্রধান গন্তব্য নিজ দেশ এবং স্পেন

মে ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩

মে ৩০, ২০২৬

প্রেক্ষাগৃহে ‘মাসুদ রানা’, ভাসছে দর্শকদের প্রশংসায়

মে ৩০, ২০২৬

পদ্মার পানির হিস্যার প্রশ্নে জিয়াউর রহমান দৃঢ় অবস্থান নিয়েছিলেন: রিজভী

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT