ফুটবল

যে বার্তা নিয়ে এলো ২০২৬ বিশ্বকাপের লোগো

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য, এই ছবি দেখাচ্ছে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন ও খুশি ফুটবল দল. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল লোগো এবং ব্র্যান্ডিং উন্মোচন করেছে ফিফা। আসছে আসরের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, সহ-আয়োজক মেক্সিকো এবং কানাডা। আর লোগোর বার্তা ‘আমরা ২৬’।

লোগো উন্মোচন করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আমরা-২৬ হল পুনরায় সমবেত হওয়ার আকুতি। এটি এমন এক মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং পুরো মহাদেশ সমবেত কণ্ঠে বলছে, বিশ্বকে স্বাগত জানাতে আমরা এক এবং ফুটবলের সবচেয়ে বড়, ভালো বিশ্বকাপ উপহার দিতে চলেছি।’

ইনফান্তিনো বলেছেন, ‘টুর্নামেন্টটি প্রতিটি আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দলকে ফিফা বিশ্বকাপের ইতিহাস বইতে নিজেদের ইতিহাস লিখতে সক্ষম করবে এবং এই অনন্য ব্র্যান্ডটি ২০২৬-এর পথে একটি বড় পদক্ষেপ।’

ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো নাজারিও অতিথি হিসেবে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেছেন। ইউরি জোর্কেফ, কার্লি লয়েড, ক্রিস্টেন প্রেস টবিন হিথ এবং অ্যালেক্সি লালাস উপস্থিত ছিলেন।

বিষয়:ইনফান্তিনো কানাডা ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ-২০২৬ মেক্সিকো যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…