আন্তর্জাতিক

এই নভেম্বরে বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি: জাতিসংঘ

বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির চিত্র, জাতিসংঘের লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের লোগো সহ বিশ্ব মানচিত্রের ছবি, জনসংখ্যা বৃদ্ধির তথ্য উপস্থাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ১৫ নভেম্বর ২০২২ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়: ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে।

জাতিসংঘ মহাসচিব এন্টনিও গুতেরেস সুস্পষ্ট কোন কিছরু উল্লেখ না করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির এই সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এই গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতি ঘাটতির প্রতিফলন।

এই ভবিষ্যদ্বানীতে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এর পরও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া ২০৮০ সালে এই জনসংখ্যা এক হাজার কোটির মাইল ফলক অতিক্রম করবে।

বিষয়:জাতিসংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…