ফুটবল

হাঁটুর চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে মার্টিনেজ

মাঠে পড়ে থাকা ফুটবল খেলোয়াড়ের ব্যথিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মাঠে পড়ে আছেন, চোটের কারণে ব্যথিত ও অসুস্থ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লীগে গত রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-০ গোলে রেড ডেভিলরা জিতলেও পেয়েছে দুঃসংবাদ। আট সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

ওয়েস্ট হ্যামের ভ্লাদিমির কোফালের সাথে প্রথমার্ধে মার্টিনেজের সংঘর্ষে হয়। চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে মাঠ থেকে বিশ্বজয়ী তারকাকে উঠে যেতে হয়। সোমবার ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়েছে, দুই মাসের জন্য এ ফুটবলার মাঠের বাইরে যাচ্ছেন। যদিও তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

ক্লাবের বিবৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন ২৬ বর্ষী মার্টিনেজ। লিখেছেন, ‘যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের জানাতে চাই, খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো এবং একসাথে আমাদের লক্ষ্যটাকে এগিয়ে নেবো। সবসময় একতাবদ্ধ থাকব!’

এ মৌসুমের প্রথম থেকে মাঠে নামতে পারেননি মার্টিনেজ। পায়ের চোটে পড়ে প্রায় চার মাস সাইডলাইনে বসে কাটান। গত মাসের ১৪ তারিখে মাঠে ফিরে আবারও চোটাক্রান্ত হলেন।

বিষয়:আর্জেন্টিনা ইপিএল ওয়েস্ট হ্যাম মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…