মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে আদিবাসী অধ্যুষিত গাইবান্ধা জেলার সাপমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব কার্যক্রম মডেলে পরিণত হয়েছে। এ স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী নারী ও শিশুসহ প্রান্তিক পর্যায়ের মানুষকে দেওয়া সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম।







