চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস সন্দেহে গর্ভবতী নারীকে লাঞ্ছনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: করোনাভাইরাস সন্দেহে এক গভবর্তী নারীকে লাঞ্চনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের এক চিকিৎসক। ঘটনা জানাজানি হওয়ার পর এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি প্রশমন করতে জেলা প্রশাসক দ্রুত হস্তক্ষেপ করেন।

সোমবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালের শহীদ ডাক্তার মিলনায়তন সভাকক্ষে বিএমএ, স্বাচিপ ও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে। ঘণ্টাব্যাপী বৈঠকে চিকিৎসক ফৌজিয়া তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

বৈঠক শেষে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খাঁন জানান, সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে তিনি এই রোগীর সকল চিকিৎসা করবেন বলে দায়িত্ব নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব রোগীর চিকিৎসা নিশ্চিত করা হবে।

ওই বৈঠকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন, বিএমএ’র সভাপতি ডাক্তার আবু সাইদসহ চিকিৎসকসহ রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার নবীনগর উপজেলার কুডঘর গ্রামের মাওলানা জুনায়েদ আহমদ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে স্থানীয় হলিল্যাব হাসপাতালে আসার পর চিকিৎসক ফৌজিয়া আক্তার ওই গর্ভবতী নারীকে করোনা রোগী সন্দেহ করে তীর্যক মন্তব্য করেন। একপর্যায়ে তাকে ধাক্কা মেরে চেম্বার থেকে বের করে দেন। তখন তিনি চিকিৎসা ছাড়াই বাড়ি ফিরে যান।

এ ঘটনা জানাজানি হলে শহরে সমালোচনার ঝড় ওঠে, দেখা দেয় উত্তেজনা। এমন পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক তড়িৎ হস্তক্ষেপ করে সোমবার বৈঠক করে উত্তেজনা প্রশমন করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসগর্ভবতী নারীচিকিৎসক
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT