জনপদ

রেললাইনে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ

অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ রেললাইনে পড়ে আছে, পুলিশ ও স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনের পাশে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ পড়ে আছে, পুলিশ ও স্থানীয়রা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাট রেললাইনের উপর থেকে অজ্ঞাতনামা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের ডাকবাংলো হরিজন কলোনির রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে লাশটি জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের ডাকবাংলো হরিজন কলোনিতে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেললাইনের উপর থেকে অজ্ঞাতনাম ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…