চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনফোল্ডিং দ্য ট্রুথ: গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দীর্ঘদিনের অনুসন্ধান ও প্রমাণ-নির্ভর তদন্ত শেষে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’।

প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে গুমের ভয়াবহ বাস্তবতা- কারা গুম করত, কীভাবে তা ঘটানো হতো, গুমের পর নিখোঁজদের কোথায় ও কীভাবে আটকে রাখা হতো, তাদের পরিণতি কী ছিল এবং কারা এই কাজে সরাসরি জড়িত ছিল- এসব প্রশ্নের প্রমাণভিত্তিক উত্তর।

প্রামাণ্যচিত্রটি বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে লেখা হয়,”‘বাংলাদেশে কখনো কেউ গুম হয় নাই’—বলে পতিত ফ্যাসিস্ট একটি অস্বীকারের সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করেছে। এখনো তারা মিথ্যা প্রচার ও বিকৃত বয়ানের মাধ্যমে তাদের শাসনামলে সংঘটিত বিস্তৃত ও পরিকল্পিত গুমের সত্যকে আড়াল করে দায় এড়াতে চায়।গুম সংক্রান্ত তদন্ত কমিশন দীর্ঘ তদন্ত শেষে উদঘাটিত তথ‍্য এবং অকাট‍্য প্রমাণের ভিত্তিতে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র।”

Banglabid

ফ‍্যাসিস্টের সত‍্য লুকানোর সব অপচেষ্টাকে প্রতিহত করবে এই প্রামাণ্যচিত্র- এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টার পেজ থেকে বলা হয়, “গুম কারা করতো, কীভাবে করতো, গুম করার পরে কোথায় কীভাবে রাখা হতো, গুম হয়ে যাওয়া মানুষদের কী পরিণতি হতো, কারা কারা এই কাজে জড়িত ছিল? এই সব প্রশ্নের প্রমাণসহ উত্তর খুঁজে পাবেন এই প্রামাণ্যচিত্রে যা ফ‍্যাসিস্টের সত‍্য লুকানোর সব অপচেষ্টাকে প্রতিহত করবে।”


গুমের অকাট‍্য দলিল হিসেবে প্রামাণ্যচিত্রটিকে আখ্যা দিয়ে আরো লেখা হয়,”তথ‍্য-প্রমাণের ভিত্তিতে গোপন আটক কেন্দ্র উন্মোচন, ধ্বংস বা লুকিয়ে রাখা প্রমাণ উদ্ধার করা-সহ এই অপরাধের পুরো সাইকেলটা উদ্ধার করেছে গুম কমিশন, যা আদালতের বিচারে অকাট‍্য প্রমাণ হিসাবে বিবেচিত হবে। আমাদের কালের জঘন্য অপরাধের বিপরীতে গা শিওরে ওঠা এক অকাট‍্য দলিল হয়ে থাকবে গুম কমিশনের তদন্তে উঠে আসা এইসব তথ্য।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনফোল্ডিং দ্য ট্রুথপ্রধান উপদেষ্টাপ্রামাণ্যচিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পোপুলেশন ডেটা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬

নীরবতা ভাঙলেন মেসি, লিখলেন ‘তোমাকে ভালোবাসি, বাবা’

আগস্ট ১২, ২০২৬

রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

আগস্ট ১২, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT