বাংলাদেশ

দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার হবে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, বেশ কিছু সাংবাদিক তার বক্তব্য রেকর্ড করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এবার দুর্গাপূজায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার বিচার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার ১০ আগস্ট সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

তিনি বলেন, যে সকল জায়গায় প্রতিমা ভাঙা হয়েছে, দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হচ্ছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সারাদেশে যেন কোথাও কেউ অপরাধ করার সাহস না পায়। সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ধর্মীয় কারণে কারও ওপর অত্যাচার-নির্যাতন হলে শাস্তি নিশ্চিত করা হবে। কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে। যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তা আমরা স্বীকার করি। সেসব অপরাধের শাস্তি হবে।

 

বিষয়:তৌহিদ হোসেন দূর্গাপূজা পররাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…