বাংলাদেশ

নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি

ইউএনডিপি ও চ্যানেল আই এর যৌথ প্রশিক্ষণ কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনডিপি ও চ্যানেল আই এর যৌথ প্রশিক্ষণ কর্মশালার ছবি, যেখানে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটের সময় নির্বাচনী এজেন্ট হিসেবে যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ একথা জানান।

তিনি বলেন, ১০ দিন পর এসে আজকে একটা ফিডব্যাক দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছে তারা, সরেজমিন দেখেছে। এর ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের কিছু সহযোগিতা করবে। কিছু লজিসটিকস যেটা ক্যামেরা, কম্পিউটার, হার্ডওয়্যার, আরেকটা জিনিস হচ্ছে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে৷

তিনি আরও বলেন, শুধু দলীয় প্রার্থীর নয়, অন্যান্য প্রার্থীর হয়েও ভোটকেন্দ্রে যিনি থাকেন, তার সঙ্গে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি, তবে বেটার রেজাল্ট পাব। ভালো কিছু করতে গেলে একসঙ্গে সবাই অন্তর্ভুক্তিমূলক হোক।

বিষয়:ইউএনডিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…