ক্রিকেট

ভারতকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তান ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, বাংলাদেশি ক্রিকেটাররা হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেটাররা বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সামির মিনহাস। তার ১৭২ রানের ইনিংসে ভর করে ভারতের বিপক্ষে সাড়ে তিনশর কাছাকাছি সংগ্রহ গড়েছিল পাকিস্তান। পাহাড়সম লক্ষ্যতাড়ায় ব্যাটিং ধস দেখেছে ভারত। বৈভব সূর্যবংশীদের বিধ্বস্ত করে ১৯১ রানের বড় জয়ে যুব আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আসরের সব খেলা সরাসরি দেখিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন।

যুব এশিয়া কাপে এককভাবে পাকিস্তানের প্রথম শিরোপা এটি। ২০১২ সালে ভারত ও পাকিস্তান যৌথভাবে শিরোপা জিতেছিল। মালয়েশিয়ায় গড়ানো আসরে ম্যাচ টাই হওয়ায় দুদলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

রোববার দুবাইতে আইসিসি একাডেমি মাঠে টসে জিতে ফারহান ইউসুফের দলকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ গড়েন মিনহাস-আহমেদরা। জবাবে নেমে ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত।

রানতাড়ায় পাঠিয়ে শুরু থেকেই ভারতকে চেপে ধরে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয় তারা। ভারতের সর্বোচ্চ ৩৬ রান করেন দীপেশ দেবেন্দ্র। ১৬ বলের ইনিংসে ছিল ৬ চার ও ২ ছক্কার মার। বাকিদের মধ্যে বৈভব সূর্যবংশী ১ চার ও ২ ছক্কায় ১০ বলে ২৬, খিলান প্যাটেল ২৩ বলে ১৯, অ্যারন জর্জ ৯ বলে ১৬ এবং আভিজ্ঞান কুন্ডু ২০ বলে ১৩ রান করেন। বাকিদের কেউ দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

পাকিস্তান বোলারদের মধ্যে আলি রেজা ৪ উইকেট নেন। হুযাইফা আহসান, আবদুল সুবহান ও মোহাম্মদ সাইয়াম দুটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ৩১ রানে। ওপেনার হামজা জাহুর ফেরেন ১৪ বলে ১৮ রানে। দ্বিতীয় উইকেটে ওসমান খান এবং মিনহাস ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন। ওসমান ৪৫ বলে ৩৫ রানে ফিরলে জুটি ভাঙে।

পরে হুসাইন এবং মিনহাস মিলে ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়েন। দলীয় ২৬০ রানে জুটি ভাঙে ৭২ বলে ৫৬ করে হুসাইন আউট হলে। মিনহাসের বিধ্বংসী ব্যাটিং থামে ১৭ চার ও ৯ ছয়ে ১১৩ বলে ১৭২ রানে। ফারহান করেন ১৮ বলে ১৯ রান।

ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র নেন ৩ উইকেট। খিলান প্যাটেল এবং হেনিল প্যাটেল নেন ২টি করে উইকেট। কনিষ্ক চৌহান নেন একটি উইকেট।

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…