চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতির জোড়া গোল, বাছাইয়ের পরের ধাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আর তাতেই বাছাইপর্বের দ্বিতীয় ধাপে খেলা নিশ্চিত করেছে গোলাম রব্বানি ছোটনের দল। ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি করেন জোড়া গোল। অপর গোলটি করেন আরেক ফরোয়ার্ড সুলতানা আক্তার।

‘ডি’ গ্রুপ সেরা হয়ে বাছাইয়ের প্রথম ধাপ অতিক্রম করল লাল-সবুজের দল। দুই ম্যাচের সবকটিতে জেতা বাংলাদেশের পয়েন্ট ৬। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট সিঙ্গাপুরের। সব ম্যাচ হেরে পয়েন্টের দেখাই পায়নি তুর্কমেনিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল বাঘিনীরা। একইদলকে ৭-০ ব্যবধানে হারায় সিঙ্গাপুর। এতে গোল ব্যবধানে বাংলাদেশ থেকে এগিয়ে ছিল স্বাগতিকরা। ফলে বাছাইয়ের প্রথমধাপ পেরোতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয়ের বিকল্প ছিল না।

রোববার সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে হওয়া ম্যাচের ২১ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে গোলাম রাব্বানি ছোটনের দলকে এগিয়ে দেন প্রীতি। বিরতির পর আবারও পেনাল্টি কিক পায় বাংলাদেশ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে প্রীতি দ্বিতীয় গোলের দেখা পান।

৬২ মিনিটের মাথায় সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেক ঠোকার কাজটি করেন সুলতানা। বাকি সময়ে আর গোলের দেখা না পেলেও তিন গোলের লিড ধরে রেখেই জয়ের আনন্দে ভাসে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসিছোটনপ্রীতিবাংলাদেশলিড স্পোর্টসসিঙ্গাপুরসুলতানা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT