চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

আখতারুজ্জামান আখতারুজ্জামান
৬:৩৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, পাবনা
A A

পাবনায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল আলিম (৪২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

নিহত আলিম মালঞ্চি ইউনিয়নের কামার গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন। অভিযুক্ত তানজিল একই এলাকার আব্দুল হালিম মোল্লার ছেলে এবং নিহত আব্দুল আলিমের ভাতিজা।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তানজিল হোসেনকে আটক করেছে পুলিশ।

Banglabid

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি আম গাছকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আলিম ও তানজিল এর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাচা আব্দুল আলিম বিরোধপুর্ণ ওই গাছ থেকে আম পাড়তে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে ভাতিজা তানজিল তার চাচাকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন চাচা আলিম। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুপা সিন্দু বালা বলেন, ঘটনার পরপরই পুলিশ পুলিশ ঘটনাস্থলে যায়। আলিমকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

ওসি কুপা সিন্দু বালা আরও জানান, পুলিশ অভিযুক্ত ভাতিজাকে আটক করে থানায় নিয়ে এসেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাচা খুনপাবনাভাতিজা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT