চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
বাংলাদেশ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে ঢাকার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছে দেশের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলে। শিক্ষার্থীরা বলেন, বুধবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সার্বিক উন্নয়ন, দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ এবং একটি স্বতন্ত্র আইন কাউন্সিল গঠনের দাবিতে এ কর্মসূচি চলছে বলে জানান আন্দোলনকারীরা।

Banglabid

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “আমাদের নিয়ন্ত্রক সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর। ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়া থেকে শুরু করে সব ধরনের প্রশাসনিক কাজ হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।”

আন্দোলনের বিরোধিতা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অধিদপ্তরের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত আমাদের জন্য একটি স্বতন্ত্র কাউন্সিল যেন করে দেওয়া হয়।”

এর আগে সোমবার তিন দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সে সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

Reneta

সেদিন তাদের দাবি ছিল, মেডিকেল অফিসারের (ইউনানী ও আয়ুর্বেদিক) নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের বিতর্কিত চিঠি বাতিল করতে হবে, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য নিরসনে একটি পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন করতে হবে ও একটি স্বতন্ত্র কাউন্সিল গঠন করতে হবে।

টানা ৬ ঘণ্টার আন্দোলনের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে অবৈধ চিঠি বাতিল ও আইনের অর্ডিন্যান্স জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

এরপর মঙ্গলবার তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন। বুধবারও এ কর্মসূচি চলবে বলে সকাল সন্ধ্যাকে জানান আন্দোলনরত ৩১ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ মাহবুব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছি: নাহিদ

পরবর্তী

সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী

পরবর্তী
সচিবালয়ে অনুষ্ঠিত প্লাস্টিক ব্যবহারে সচেতনতা সভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৫০ ছাড়াল

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT