চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রেনে নাশকতাকারীদের শাস্তি চায় জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
জাতিসংঘের মুখপাত্র বিশ্ব শান্তির জন্য উদ্বেগ প্রকাশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

গতকাল (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সরকার সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র ততই বাড়ছে, ঘটছে যাত্রীবাহী বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত মঙ্গলবার আগুন দেওয়া হয় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে। তিনটি বগিতে লাগা আগুনে মারা যান মা ও শিশুসহ ৪ জন।

নির্বাচনকে সামনে রেখে যে মোহনগঞ্জ এক্সপ্রেসের ঘটনার মতো নাশকতা চলছে, সাধারণ মানুষকে শিকারে পরিণত করা হচ্ছে,  জাতিসংঘ বিষয়টি কিভাবে দেখে? একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য শোক ও তাদের স্বজনদের আমরা সমবেদনা জানাই। আমি মনে করি, এসব নাশকতা উৎসের পূর্ণাঙ্গ তদন্ত করা ও জড়িতদের আইনের আওতায় আনাটা অবশ্যই বাংলাদেশ সরকারের দায়িত্ব।

Banglabid

উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ৩ শতাধিক যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিফিংয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল সজল আনসারি বরাবরের মতোই প্রশ্ন করেন জাতিসংঘ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাবে কিনা?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মুশফিক, আমি আগেও আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি। আর আপনার প্রশ্নেই আমাদের উত্তর আগেভাগে দেওয়া আছে, সেটি হলো আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই। জনগণ যেন কোনো ভয়ভীতি ছাড়াই বাধাহীনভাবে ভোট দিতে পারে। আর অবশ্যই নির্বাচনের পরেও আমাদের কিছু বলার থাকবে, তবে আপাতত আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনজাতিসংঘনাশকতামোহনগঞ্জ এক্সপ্রেস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT