বাংলাদেশ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বৈঠক

সেনাপ্রধান ও জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান ও জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বৈঠক, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া।

সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ঢাকার সেনানিবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মোতায়েন সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ার এ মোতায়েনরত সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ও ভবিষ্যৎ মোতায়েনের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আগামী দিনেও এই অঙ্গীকার অটুট থাকবে বলে আন্ডার সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন।

বিষয়:ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…