চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জোরদার টহল ও নজরদারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের প্রচেষ্টা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানিয়েছে, জেলার ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ কাজে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সীমান্ত দিয়ে পুশ-ইনের প্রচেষ্টা বেড়ে যাওয়ায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। কৃষক, চা-শ্রমিক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্তে নজরদারি এবং তথ্য আদান-প্রদানে সহযোগিতা করছেন। বিজিবির দাবি, এ সম্মিলিত উদ্যোগের ফলে হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটেনি।

Banglabid

বিজিবি আরও জানায়, গত ২৭ ও ২৮ জুন রাতে ও ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বিএসএফের পক্ষ থেকে কথিত একাধিক পুশ-ইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে সীমান্তের শূন্যরেখায় সেগুলো প্রতিহত করে বলে দাবি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে বলেও উল্লেখ করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা-শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই মিলে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তুলেছি। দেশের সীমান্ত রক্ষায় সবার অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ইঞ্চি সীমান্ত পাহারা দিচ্ছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঠোর অবস্থানপুশ ইনবর্ডার গার্ড বাংলাদেশবিএসএফবিজিবিভারতের সীমান্তরক্ষী বাহিনীহবিগঞ্জ সীমান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

পরবর্তী

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

পরবর্তী
ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই জাদুঘর চালু না হলে জনগণই তা খুলে প্রবেশ করবে: নাহিদ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT