সাগরে থাকা ১৮৫ রোহিঙ্গাকে জরুরি উদ্ধারের আহ্বান জাতিসংঘের

সাগরে থাকা ১৮৫ রোহিঙ্গাকে উদ্ধারে জাতিসংঘের জরুরি আহ্বান জানানো হয়েছে, মানবিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সহায়তা চাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি দুর্দশাগ্রস্ত নৌকায় থাকা ১৮৫ জন রোহিঙ্গাকে জরুরি উদ্ধারের আহ্বান জাতিসংঘ। রোহিঙ্গাদের মধ্যে বেশিভাগ নারী ও শিশু।
শনিবার ২৩ ডিসেম্বর ইউএনএইচসিআর শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী। নৌকায় অবস্থানরত অনেক রোহিঙ্গার অবস্থা গুরুতর। জানা গেছে, ইতিমধ্যে একজন মারাও গেছে।
বিবৃতিতে আরও জানানো হয়, সময়মত এই রোহিঙ্গাদের উদ্ধার না করা হলে আরও অনেকে মারা যেতে পারে। তাই নিকটবর্তী উপকূলীয় রাজ্যের নরজদারিতে তাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে।
ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বলেছেন, সংস্থাটি অভিবাসীদের উদ্ধারের জন্য এলাকার সমস্ত উপকূলীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।
মিয়ানমারে নির্যাতিত হাজার হাজার মুসলিম রোহিঙ্গা প্রতি বছর মিয়ানমার থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা করে বাংলাদেশে শরণার্থী শিবিরে, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে। ইউএনএইচসিআরের তথ্য অনুসারে, ২০২২ সালে ২ হাজারেরও বেশি রোহিঙ্গা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করে।
গত বছর থেকে রোহিঙ্গা শরণার্থীসহ ৫৭০ জনেরও বেশি মানুষ এই অঞ্চলে সমুদ্রে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।






