চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
জাতিসংঘে আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা সংকট মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের উদ্যোগকে সমর্থন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিবিসি জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটি পরিষদের ১৩ সদস্য রাষ্ট্রের সমর্থন পায়। কোন দেশই বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। গাজায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি স্থিতিশীল করতে আইএসএফ গঠনের বিষয়টি ট্রাম্পের পরিকল্পনার অন্যতম মূল প্রস্তাব।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ ইতোমধ্যে বাহিনীতে সদস্য পাঠানোর আগ্রহ দেখিয়েছে, তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়াসহ নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাব অনুযায়ী, আইএসএফ-এর দায়িত্ব হবে গাজা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক সহায়তার রুটগুলোকে নিরাপদ রাখা এবং হামাসসহ সকল অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা।

পাশাপাশি ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয় করে গাজায় নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। তবে গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হামাস এই প্রস্তাবকে একেবারেই প্রত্যাখ্যান করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার পূরণ করে না এবং গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার শামিল। তাদের দাবি, আন্তর্জাতিক বাহিনীকে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হলে সেই বাহিনী নিরপেক্ষতা হারাবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর লক্ষ্য হবে গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথকে আরও সুদৃঢ় করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাজাতিসংঘযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT