চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী মৃতদের মধ্যে ১০ বাংলাদেশি রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার  সৌদিতে বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি প্রেস এজেন্সি জানায়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই আবহা থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছিলেন। আবহা থেকে মক্কা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবাত শার সড়কে সোমবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

সড়কে থাকা একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। নিহতদের স্থানীয় হাসপাতালের হিমাগারা এবং আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার কাজ করে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মক্কা থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরবর্তী সংযোগ সড়কটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু রয়েছে। সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে প্রতিনিধি পাঠানো হয়েছে বলে জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT